বাংলা দ্বিতীয় পত্র, সাহিত্য সম্ভার, কবিতা- জ্যোতি ,রবীন্দ্রনাথ ঠাকুর
উৎস ::: গুরু নাটক
অচলায়তনের অভিনয়যোগ্য সংস্করণ গুরু। অচলায়তনে গান ছিল ২৪ টি,, গুরুতে ৭টি । জ্যোতি গানটি অচলায়তনে ছিলনা গুরু নাটকে এটি ১৯১৮ সংযোজন করা হয়। এটি গীতালি (১৯১৪) কাব্য গ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন:: ""ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়""- এখানে কোন দুয়ার ভাঙার কথা বলা হয়েছে?
উত্তর: বিধি-নিষেধের ঘেরাটোপে আবদ্ধ সমাজের বন্ধ দুয়ার।
প্রশ্ন ::জ্যোতির্ময়ী কে?
উত্তর :: মুক্তিদাতা ঈশ্বর বা গুরু।
প্রশ্ন ::তিনি জ্যোতির্ময় কেন?
উত্তর :অন্ধকারাচ্ছন্ন মনের অন্ধকার কে তিনি দূর করেন।
প্রশ্ন ::""তিমির বিদারী উদার অভ্যুদয় ""-তার উদারতা কোথায় ?
উত্তর:: তিনি সমস্ত শ্রেনীর মানুষের জন্য আলোক বর্তিকা স্বরূপ।
প্রশ্ন::" হে বিজয়ী বীর "_তিনি কার উপর বিজয়ী?
উত্তর:: অধর্ম ও স্থবিরতার উপর তিনি বিজয়ী।
প্রশ্ন ::নবীন আশার খড়গ তোমার হাতে"- এখানে খড়্গের সঙ্গে আশার সম্পর্ক কি ?
উত্তর ::আশা ও খড়্গ এখানে অভেদ কল্পিত।
প্রশ্ন ::জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে"- জীর্ণ আবেশ কিভাবে দূর হবে?
উত্তর:: নবীন আশার হাত ধরে।
প্রশ্ন ::জীবনের জিনতর কারণ কি?
উত্তর :: নৈরাশ্য
প্রশ্ন::" বন্ধন হোক ক্ষয় " - কিসের বন্ধন ?
উত্তর:: সংস্কার ও বিধি নিষেধের বন্ধন।
প্রশ্ন ::"এস দুঃসহ""- কার কাছে তিনি দুঃসহ??
উত্তর ::সংস্কারাচ্ছন্ন দের কাছে।
প্রশ্ন:: "এসো এসো নির্দয়"- কার প্রতি নির্দয় ?
উত্তর ::প্রাচীন বিধি বিধানের প্রতি তিনি নির্দয়।
প্রশ্ন :: "এসো নির্মল "-তিনি নির্মল কেন?
উত্তর :: তিনি জ্যোতির্ময় তাই নির্মল।
প্রশ্ন ::"প্রভাতসূর্য এসেছো রুদ্র সাজে"- রুদ্র সাজে কেন এসেছেন?
উত্তর ::প্রাণহীন বদ্ধ জীবনের প্রাচীর ভেঙে ফেলার জন্য তিনি রুদ্র সাজে এসেছেন।
প্রশ্ন ::"অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে"- অরুণ বহ্নি কেন জ্বালাতে বলা হয়েছে?
উত্তর ::মনের কলুষতা জ্বালিয়ে শেষ করার জন্য।
প্রশ্ন:: "মৃত্যুর হোক লয়""- এখানে মৃত্যুর অর্থ কি?
উত্তর :: নিষ্প্রাণতা ।
::::-::::
Reshma Biswas
No comments