Header Ads

Header ADS

বীরবাহুর মৃত্যুতে রাবণ

বাংলাদ্বিতীয়পত্র, সাহিত্যসম্ভার, বীরবাহুরমৃত্যুতেরাবণ ( প্রশ্ন- উত্তর)

কবি:- মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)
মুলকাব্য:- মেঘনাদ বধ, প্রথম সর্গ,(১৮৬১)

১) "যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার"- কোন শয্যার কথা বলা হয়েছে?
উ:- মৃত্যু শয্যা।

২) " বীরকুল সাধ এ শয়নে সদা "- এ শয়ন বীরকুল সাধ কেনো ?
উ:- দেশ রক্ষা হেতু সন্মুখ সমরে মৃত্যু বরণেই বীর কুলের গৌরব।

৩) "যে হৃদয় মুগ্ধ মোহমদে "- কোন মোহে মুগ্ধ??
উ:- সন্তান বাৎসল্যে।

৪) "এ বজ্র আঘাতে কত যে কাতর সে "- কোন আঘাতের কথা বলা হয়েছে? 
উ:- বীর পুত্রের মৃত্যু। 

৫) "কতো যে কাতর সে"- সে কে ?
উ:- রাবণের কোমল হৃদয়।

৬) " আমি কহিতে অক্ষম"- কেনো অক্ষম?
উ:- আঘাতের তীব্রতা এতো বেশি যে, ত
 প্রকাশের উপযুক্ত ভাষা বক্তার নেই।

৭)" তুমি হে জগৎ পিতা, এ কি রীতি তব "- পিতার কোন রীতির কথা বলা হয়েছে?
উ:- রাবণের দুঃসহ মর্মজ্বালা দেখেও জগৎ পিতা চুপ আছেন।

৮) " এইরূপে আক্ষেপিয়া রা ঈশ্বর রাবণ "- ঈশ্বর শব্দের অর্থ কী?
উ:- প্রবীণ বা মালিক অর্থে।

৯) "দেখিলেন দূরে সাগর মকরালয়ে" - মকর কী? 
উ:- কুমীরের আকৃতি বিশিষ্ট জল জন্তু।

১০) "মেঘ শ্রেণী যেনো অচল "- অচল শব্দের অর্থ কী? 
উ:- পর্বত।

১১) "অভিমানে মহামানী বীর কুলষর্ষভ রাবণ "-  সাগরের প্রতি অভিমানের কারন কী? 
 উ:-  রাবণের নিকট জন হওয়া সত্ত্বেও শত্রু রামের হাতসাগর বাঁধা পরছে।

১২) "প্রচেত: হা ধিক, ওহে জলদলপতি।" - প্রচেত কে?
উ:- জলদেবতা।

১৩) "প্রভঞ্জন বৈরী তুমি প্রভঞ্জন সম "- প্রভঞ্জন বৈরী অথচ প্রভঞ্জন সম বলে সম্বোধন করার অর্থ কি ?
উ:-  প্রবলের যোগ্য বোঝাতে।

১৪) " কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে বিতংসে "- বিতংস কিসের উপমান হিসেবে ব্যবহৃত হয়েছে?
উ:- বানর সেনা নির্মিত সমুদ্রের বাঁধের।

১৫)" এই যে লঙ্কা, হৈমবতী পুরী "- লঙ্কার এমন বিশেষণ প্রয়োগ এর তাৎপর্য কি ?
উ:- সম্বৃদ্ধ সম্পদ ও সৌন্দর্যের কারণে।

১৬) " কৌস্তুভ রতন যথা মাধবের বুকে "- কৌস্তুভ রতন কি ?
উ:- নারায়ণের বক্ষোভূষণ।

১৭) " কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি "- নির্দয়তা কিভাবে প্রকাশিত হয়েছে ?
উ :- লঙ্কার শত্রু রামকে সাগর বন্ধন এর সুযোগ দিয়ে।

১৮) "উঠ বলি বীর বলে এ জাঙাল ভাঙি "- জাঙাল কী ?
উ:- বাঁধ।

১৯) "দূর করো অপবাদ "-কার অপবাদ? কি অপবাদ?
উ:- সমুদ্রের। অজেয় সমুদ্র আজ একজন ক্ষুদ্র মানুষের হাতে বাঁধা পড়েছে।

২০) "জুড়াও এ জ্বালা/ ডুবায়ে অতল জলে এ প্রবল রিপু "- প্রবল রিপু কে?
উ:- রামের সেনা।

২১)" রেখোনা গো তব ভালে এ কলংক রেখা"- কলংক রেখা বলতে কী বোঝানো হয়েছে? 
:- সাগর বন্ধন।

২২) " বীরবাহুর মৃত্যুতে কবিতার বর্ণনাক্রম "- 
উ:- মৃত পুত্রকে সম্ভাষণ- আপন মর্মবেদনার বহিঃপ্রকাশ- বিধাতার প্রতি অনুযোগ - পুত্রের জন্য হাহাকার - সমুদ্রের রূপ বর্ণনা- সমুদ্রের প্রতি অভিমান সমুদ্রের প্রতি মিনতি।

২৩) "বীরবাহুর প্রতি রাবণ কবিতায় বীরবাহু শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে"?
উ:-  একবার।

২৪) " কবিতায় ব্যবহৃত সমুদ্রের বিশেষণ গুলি কি কি?
উ: মকরালয়, সিন্ধু, প্রচেত,  জলদলপ্রতি ,রত্নাকর নিলাম্বুস্বামি, বারীন্দ্র।
        
                               _:_:_Reshma Biswas বি

No comments

Powered by Blogger.