Header Ads

Header ADS

পড়াশোনায় মনোযোগ আনার কিছু সহজ টিপস

পড়াশোনায় মনোযোগী হবার টিপস :::-


পড়ালেখায় মনোযোগী হওয়ার উপায় জানা নাই! পড়তে মন চাচ্ছে না? পড়াশোনা একেবারেই বিরক্তি লাগে? তবে জেনে নিন কিছু সহজ টিপস, যা জানলে আপনারও পড়াশোনাতে মনোযোগ বাড়বে।

পৃথিবীর বেশিরভাগ মানুষেরই পড়াশোনা করতে মন চায় না। কিন্তু বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অধ্যাপক এবং আরও অনেক বড়ো কোনো জায়গায় যেতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। তাহলে কি করা যায় ?? তবে আর যায় হোক না কেন , আপনিও যদি বড়ো হতে চান তাহলে, আপনাকেও  পড়াশোনায় মন বসাতে হবে।
 
পড়ালেখায় মনোযোগী হওয়ার উপায়
পড়াশোনায় মন বসানোর কয়েকটি সহজ উপায় আছে। এগুলো অনুসরণ করলে, আশা করি আপনারা উপকৃত হবেন।

১) লক্ষ্য স্থির করা::-

 পড়ালেখা করে আপনি কি হতে চান? এই লক্ষ্য আগে ঠিক করুন।  আপনি যদি লক্ষ্য ভ্রষ্ট  তরীতে চড়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান তীরের খোঁজ না করে, তবে কখনই তীরে পৌঁছতে পারবেন না ,ঠিক তেমনই উদ্দেশ্যহীন পড়ালেখায় মন বসবে না এটাই স্বাভাবিক।

২) নির্দিষ্ট একটি জায়গায় তথা টেবিলে পড়তে বসুন::-

পড়ার জায়গা নির্দিষ্ট করুন এবং জায়গাটি আপনার স্টাডি মেটেরিয়াল এবং আরো অনেক ইনস্পিরেশন স্পিচ ,পিকচার দিয়ে সাজাতে পারেন। আপনারা টেবিলে বসার অভ্যাস করুন, পড়ায় মন না বসুক তারপরও বসে থাকেন। এভাবে বসে থাকতে থাকতে এক সময় পড়ায় মন বসবে।

অনেকে বিছানায় কিংবা শুয়ে শুয়ে পড়েন, এটা একেবারে বাদ দিতে হবে এতে কিছুক্ষণ পড়ার পর ঘুমের ভাব আসে এবং পড়া ঐখানেই শেষ হয়ে যায়। তাই টেবিলে পড়ার অভ্যাস করতে হবে। টেবিলে পড়তে বসায় সময় পড়ার সব জিনিস নিয়ে পড়তে বসবেন। পড়ার সময় মনে পড়ল, আরে আমি তো কলম নেয়নি বা খাতা নেয়নি এতে বারবার টেবিল থেকে উঠার দ্বারা পড়ায় মনোযোগের ব্যাঘাত ঘটে।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তাঁর একটি বিখ্যাত প্রবন্ধে এই পড়ার জায়গা সম্বন্ধে একটি লম্বা উদ্ধৃতি পেশ করেছেন, যার অর্থ এই আমাদের পাঠাগারকে ঠাকুর ঘরের পবিত্রতায় মন্ডিত করতে হবে, তাকে নিভৃতে স্থাপন করতে হবে-- ভক্ত সেখানে আপন-মনে সাধনা করবে, যেনো চপলতার গোলমাল সেখানে না পৌঁছায় ।
 
৩) আপনার মোবাইল ফোনটি দূরে রাখুন::-

আপনার পড়ার টেবিলে কিংবা আপনার হাতের থেকে দূরে আপনার মোবাইল ফোনটি রাখুন। দরকার পড়লে পড়বার সময় ঘরে আলমারিতে আপনার মোবাইল ফোনটি তুলে রাখতে পারেন। পড়তে পড়তে অনেক সময় হাতের কাছে মোবাইল থাকলে আমাদের তা দেখতে ইচ্ছে করে, আর মোবাইল ফোনটি হাতে পেলেই আমরা পড়ার কথা ভুলে যাই, তাই আপনার মোবাইলটি পড়বার সময় আপনার থেকে দূরে রাখুন।

৪) নিয়মিত রুটিন করে পড়ার অভ্যাস করুন::-

শুধু পড়াশোনা নয় সব কাজের জন্যই রুটিন করা খুবই গুরুত্বপূর্ণ ।পৃথিবীতে রুটিন ছাড়া কোন কিছুই হয় না ।যেমন প্রতিদিন রুটিনমাফিক পূর্ব দিক থেকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। রুটিন করে দিন থেকে রাত ও রাত থেকে দিন হয়। তাই পড়াশুনায় মনোযোগীতা আনার জন্য রুটিন করে পড়া খুবই গুরুত্বপূর্ণ।


এখন অনেকে জানতে চান রুটিন কিভাবে করব? তাদেরকে বলব আপনার যেভাবে সুবিধা হয়, আপনি আপনার মন মত আপনার রুটিন কে সাজান। অবশ্যই পড়ার মাঝে অল্প সময় বিরতি দিবেন। কারণ, মানুষের ব্রেইন ৪০ মিনিট এর বেশি মনোযোগ রাখতে পারে না। তাই, বিরতি দিয়ে দিয়ে পড়লে পড়াটা খুব ভালো হয়।


৫) একটি টার্গেট বা মিশন নিয়ে পড়ুন::-

যখনই পড়তে বসবেন একটি টার্গেট নিয়ে পড়বেন।  নিজের সঙ্গেই চুক্তিবদ্ধ হবেন-' এই সময়ের মধ্যে আমি এই পড়াটা শেষ করবোই' এইরকম ডেডিকেশন নিয়ে পড়লে আপনার পড়া মুখস্থ হবে খুব সহজেই।


৬) যখন মনোযোগ বসে তখন পড়বেন:: 

পৃথিবীর প্রত্যেকটি মানুষের আচার, আচরণ, মন একেক রকম। তাই যে সময় আপনার বেশি মনোযোগ থাকে আপনি সেই সময় পড়েন এতে কোন সমস্যা নাই। এখন যদি বলেন, আমার কোন সময়ই পড়ায় মন বসে না, তাহলে বলব, আপনি পড়ার জন্য গভীর রাত কিংবা সকালকে বেছে নিতে পারেন। গবেষণায় দেখা গেছে, নীরব নিস্তব্ধ অবস্থায় পড়ায় অধিক মনোযোগ থাকে।

 
৭) নিয়মিত শরীরচর্চা ,ব্যায়াম বা খেলাধুলা করুন::-

ব্যায়াম বা খেলাধুলা করা
ব্যায়াম বা খেলাধুলা পড়াশোনায় মনোযোগ বাড়াতে খুব কার্যকর। সারাদিনে একটা সময় অনন্ত ১ ঘণ্টা ব্যায়াম অথবা খেলাধুলা করা এতে মাইন্ড প্রেস থাকে এবং পড়াশোনায় অধিক মনোযোগি হওয়া যায়। আর খেলাধুলা অথবা ব্যায়াম এর জন্য আপনি বিকেলকে নির্ধারণ করতে পারেন। কারণ, বিকেল বেলা পড়াশোনা না করা উত্তম।


৮) পর্যাপ্ত ঘুম::-

অনেকে সারারাত জেগে Facebook চালিয়ে কিংবা Youtube এ ভিডিও দেখে কাটান এতে করে আপনার ঠিকমত ঘুম হয় না। ফলে আপনার ব্রেইন শান্ত হয় না আর এর প্রভাব আপনার পড়াশোনাও পরে। ফলে, আপনার পড়তে বিরক্ত লাগে। একজন স্বাভাবিক মানুষের জন্য প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।

ব্রেইনকে ঠাণ্ডা করতে রাতের ঘুম বেশি কার্যকর দিনের ঘুমের চাইতে। আপনার মাথা যদি ঠাণ্ডা না থাকে তাহলে আপনি কোন কাজই ঠিকভাবে করতে পারবেন না। অতএব পর্যাপ্ত ঘুম পড়াশোনায় মনোযোগ আনার অন্যতম উপায়।


৯) পড়ার সময় অন্য কাজ  করা থেকে বিরত থাকুন::-
  
পড়ার সময় যেকোনো অন্য কাজ করা থেকে বিরত থাকুন। কারণ আমরা যদি পড়তে বসলে একসাথে অনেক কাজ করার চেষ্টা করি এতে কোনটাই ঠিকভাবে হয় না শুধু সময় নষ্ট হয়।আমরা অনেকই মোবাইল/কম্পিউটার/ টিভির সামনে পড়তে বসি এতে না হয় পড়া না হয় ঐগুলা দেখা।

তাই পড়ার সময় মোবাইল, কম্পিউটার, টিভি একেবারে বন্ধ করে পড়তে বসেন বা যে জায়গায় এগুলা আছে সে জায়গা ত্যাগ করে অন্য জায়গায় পড়তে বসেন এতে পড়ার মনোযোগের পাশাপাশি পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে।


১০) খাবারের প্রতি সচেতনতা বৃদ্ধি::-

পড়াশোনায় মনোযোগী হওয়ার পেছনে খাবার দারুণ ভূমিকা রাখে। তাই ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। বিশেষজ্ঞরা বলেন, ফাস্টফুড জাতীয় খাবার সর্বদাই পরিত্যাগ করা উচিত। তাহলে কি খাবেন?

ছোটবেলায় সবাই শুনেছেন, মিষ্টি খেলে ব্রেইন বাড়ে। আসলেই , মিষ্টি জাতীয় খাবার ব্রেইনকে সতেজ এবং সুস্থ রাখে তাই মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন, আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল, দূধ এবং সবুজ শাক- সবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন। এতে আপনার শরীর সুস্থ ও মন ভালো থাকবে এবং পড়াশোনায় মন বসবে।

এছাড়াও শুনেছি কোন পড়া মুখস্ত করার পর এক কাপ কফি খেলে সেই পড়া অনেকদিন মনে থাকে তাই আপনারাও পড়তে পড়তে এক কাপ কফি খেতে পারেন, এতে আপনার পড়া টাও মনে থাকবে আবার ঘুম তারাতেও সাহায্য করবে।

বইখাতা

No comments

Powered by Blogger.