Header Ads

Header ADS

হাতের লেখা সুন্দর করার কিছু সহজ টিপস Handwriting tips--

হাতের লেখা সুন্দর করার কিছু টিপস:::-


হাতের লেখা সুন্দর হোক কে না চাই ? সুন্দর হাতের লেখার কদর সবার কাছেই আছে। বিশেষ করে যাদের হাতের লেখা খুব একটা সুন্দর নয়, তারা সারাটা জীবনই আফসোস করেন নিজের হাতের লেখা নিয়ে। তাই আজ আর কোন আফসোস নাই এসে গেছি এমন সুন্দর কিছু টিপস নিয়ে যা মেনে চললে আপনার হাতের লেখা হয়ে উঠবে সুন্দর । তবে হাতের লেখা সুন্দর করার টিপস দেওয়ার আগে সুন্দর হাতের লেখার কিছু বেনিফিট আমি আপনাদের সাথে শেয়ার করব -----

১)  প্রথমেই বলে রাখি  হাতের লেখা সুন্দর হলে আপনার খাতার উপর শিক্ষকের  মনোযোগ বৃদ্ধি পাবে যা আপনাকে বাড়তি নম্বর পেতে সাহায্য করতে পারে।

২)  হাতের লেখা সুন্দর হলে লেখাটা বুঝতে সুবিধা হবে।

৩)   হাতের লেখা সুন্দর হলে আপনাকে আর পাঁচজনের থেকে আলাদা করে যাচাই করা হবে।


অন্যদিকে আপনার হাতের লেখা যদি খারাপ হয় তবে আপনাকে অনেক অসুবিধাতেও পরতে হতে পারে-----
যেমন---১) আপনার হাতের লেখা অসুন্দর হলে আপনি শিক্ষকের মনোযোগ আকর্ষণ করতে পারবেন না।

২) আপনার লেখা অসুন্দর হলে কেউ সেই লেখা বুঝতে পারবে না।

৩) হাতের লেখা খারাপ হলে আপনি যত ভালোই
 শিক্ষার্থী হোন না কেন আপনার সঠিক মূল্যায়ন হবে না।

তাই আমরা এখন জানবো হাতের লেখা সুন্দর করার কিছু উপায়  ::::-----

১)   প্রয়োজনীয় উপাদান  :::-

একটি হাতের লেখা তখনই সুন্দর হবে যখন আপনি লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন , আর সেই জন্যই দরকার কিছু প্রয়োজনীয় উপাদান যেমন যে ধরনের পেন বা খাতাতে আপনি লিখতে পছন্দ করেন সেই সমস্ত উপাদান আপনার হাতের কাছে থাকতে হবে । তবেই আপনার লিখতেও ভাল লাগবে আর সাথে হাতের লেখাও হবে সুন্দর।

২)   নিয়মিত অনুশীলন করা :::-

হাতের লেখা সুন্দর করার অন্যতম উপায় হল লেখার নিয়মিত অনুশীলন।তাই হাতের লেখা সুন্দর করতে আপনি বাংলা খাতায় বাংলা লেখা অনুশীলন এবং ইংরেজি খাতায় ইংরেজি লেখা অনুশীলন করতে পারেন , এতে আপনার হাতের লেখা অনেকটাই সুন্দর হতে পারে।

৩)    লেখার সময় হাতের উপর চাপ না দেওয়া ::::-

অনেক সময় আমরা লেখার ক্ষেত্রে আমাদের হাতের উপর অনেক চাপ প্রয়োগ করে থাকি, এতে লেখার ক্ষেত্রে অনেক তারতম্য দেখা যায় । তাই  হাতের লেখা সুন্দর করতে হলে লেখার সময় হাতের উপর চাপ দেওয়া যাবে না এতে হাতের লেখা সুন্দর হবে।

৪)    রোজ হাতের লেখা প্র্যাকটিস করা  :::-

আপনাকে রোজ লেখার চর্চা করতে হবে কারণ দীর্ঘদিন ধরে না লিখলে লেখার মধ্যে একটি জড়তা চলে আসে এক্ষেত্রে হাতের লেখা অনেক সময়ই অসুন্দর হয়। তাই সেই জড়তা কাটাতেই নিয়মিত লেখার প্র্যাকটিস করতে হবে।


৫)   লেখার হাত ও কনুই নমনীয় রাখা  :::-


লেখার সময় আপনার হাত এবং কনুই এমন ভাবে রাখতে হবে যাতে খাতাতে আপনার হাতের চাপ না পরে, এতে হাতের লেখা খারাপ হবে। কনুইটা শরীরের সাথে সামঞ্জস্য রেখে লিখতে হবে । লেখার সময় কনুই শরীর থেকে বাইরের দিকে বের করে দেবেন না, এতে করেও হাতের লেখা খারাপ হয়ে যেতে পারে।


৬)    সঠিক স্থানে বসে লেখা  অভ্যাস করা :::-

আপনি যা কিছু লিখুন না কেন সঠিক উপযুক্ত স্থানে বসে লেখার অভ্যাস করবেন। যেমন চেয়ার টেবিল এ বসে লেখা অভ্যাস করুন, এতে আপনার হাতের লেখা সুন্দর হবে, আপনি যদি শুয়ে, বসে, অযত্ন করে লেখেন এতে আপনার হাতের লেখা খারাপ হবে।

৭)    বইয়ের লেখা অনুসরণ করা :::- 

লেখা সুন্দর করার সব থেকে সহজ কৌশল হলো বইয়ের লেখা অনুসরণ করে লেখা অভ্যাস করা। বইয়ের লেখা লক্ষ্য করলে দেখবেন প্রতিটি অক্ষর বাক্যের মধ্যে কি সুন্দর করে সাজিয়ে লেখা হয়েছে, ঠিক সেই জিনিস টায় যদি আপনি অনুসরণ করে নিজের লেখা অভ্যাস করেন তবে আপনার হাতের লেখাও হয়ে উঠবে অসাধারণ।

৮)    সঠিক পেন নির্বাচন করুন ও সঠিক উপায়ে পেন ধরুন  :::-  

লেখা সুন্দর করার অন্যতম উপায় হল সঠিক কলমের নির্বাচন, লেখায় জন্যে খুব ভারী কলমের ব্যাবহার না করে হাল্কা ওজনের কলমে লেখা অভ্যাস করতে হবে, আবার অনেকে কলমের ছিপি টা কলমের পিছনে গুঁজে রাখে এতেও কলম ভারী হয় আর হাতের লেখা খারাপ হয়। আবার অনেকের হাতের লেখা খারাপ হয় শুধু মাত্র সঠিক উপায়ে কলম না ধরতে জানার জন্য। তাই সঠিক উপায়ে কলম ধরার অভ্যাস করুন, হাতের লেখা এমনি তেই সুন্দর হয়ে যাবে।

৯)    দ্রুত লেখায় অভ্যাস ত্যাগ করা  :::-   

অনেক সময় খুব দ্রুত দ্রুত লিখতে গিয়েও হাতের লেখা খারাপ হয়ে যায়, তাই লেখায় সময় চেস্টা করা সময় নিয়ে ধীরে ধীরে যত্ন করে লেখা,  এই বিষয় গুলো মেনে চললেই আপনার হাতের লেখাও হয়ে উঠবে সুন্দর।


১০)   লেখার মাঝে কাটা কাটি না করা  :::-  

লেখার সময় একটা জিনিশ মাথায় রাখতে হবে লেখার মাঝে যেনো কাটাকাটি না হয়, তাই লেখা অভ্যাসের শুরুতে পেন্সিল এ লেখা সব থেকে ভালো উপায়, এছাড়াও লেখার সময় খাতাক
 একটু বেঁকিয়ে ধরে লেখা উচিত। এবং প্রতিটি বর্ণমালার একটি স্বাভাবিক দূরত্ব বজায় রেখে লেখা উচিত।

সব শেষে এটাই বলার, হাতের লেখা সুন্দর হওয়া একটি বড়ো গুন, এবং সর্বত্র প্রশংসার যোগ্য, সুন্দর হাতের লেখা আপনার যত্নশীলতার প্রতীক, এমন কতো জায়গা আছে যেখানে আপনি পৌঁছতে পারবেন না, কিন্ত আপনার হাতের লেখা পৌঁছবে, তাই আমাদের প্রত্যেকের উচিত উপরের টিপস্ গুলো ফলো করে লেখাকে আরও সুন্দর করে তোলা এবং সেই সাথে লেখার প্রতি আরও যত্নবান হওয়া ।
                            ----------------

ليست هناك تعليقات

يتم التشغيل بواسطة Blogger.