ব্যাকরণ কী??
১)ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি গত অর্থ কি??
উত্তর::
ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ। শব্দটির ব্যুৎপত্তি বা প্রকৃতিগত প্রত্যয় হলো - বি (বিশেষ)- আ (সম্যক)- কৃ (করা)+অনট- যায় অর্থ হলো- বিশেষ এবং সম্যক রূপে বিশ্লেষন করা।
২)ব্যাকরণ কাকে বলে??
উত্তর::
যে শাস্ত্র বা বিদ্যার সাহায্যে কোনো ভাষার নিয়ম কানুন বিশ্লেষন করে তার স্বরূপ,গঠন, ও প্রয়োগ রীতিকে সঠিক ভাবে বুঝে নেওয়া যায় এবং সেই ভাষাকে শুদ্ধ ও সুন্দর ভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায়, তাকে ব্যাকরণ বলে।
৩) বাংলা ব্যাকরণ কাকে বলে??
উত্তর::
যে শাস্ত্র বা বিদ্যার সাহায্যে মান্য বাংলা ভাষার (সাধু ও চলিত) নিয়ম কানুন বিশ্লেষন করে বাংলা ভাষার স্বরূপ, গঠন ও রীতিকে সঠিক ভাবে বুঝে নেওয়া যায় এবং বাংলা ভাষাকে শুদ্ধ ও সুন্দর ভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে।
৪) পৃথিবীতে প্রায় কতো জন বাংলা ভাষা আদান প্রদান করে??
উত্তর::
প্রায় তিরিশ কোটি মানুষ(বাঙালি)।
৫) বাংলা ব্যাকরণ এর বিষয় বস্তু কয়টি ও কী করে??
উত্তর::
চারটি, ধ্বনিতত্ত্ব,রূপতত্ত্ব,বাক্যতত্ত্ব, এবং শব্দার্থ তত্ত্ব।
৬) বাংলা ভাষার ব্যাকরণের বয়স কতো??
উত্তর::
আড়াই থেকে তিনশত বছর প্রায়।
৭) কে প্রথম বাংলা ব্যাকরন রচনা করেন??
উত্তর:
পর্তুগীজ পাদ্রী "মানুয়েল দ্যা আস্ সুপ্ সাঁউ " -
১৭৪৩ সালে " Vocabulario em Idioma Bengalla e Portuguez " নামে প্রথম বাংলা ব্যাকরন রচনা করেন।
৮) দ্বিতীয় বাংলা ভাষার ব্যাকরণ বইটির নাম কি??
উত্তর::
ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড সাহেবের - "A Grammar of the Bengal Language "(১৭৭৮)।
৯) সর্ব প্রথম বাঙালি ব্যাকরন রচয়িতা কে??
উত্তর::
রাজা রামমোহন রায়।
১০) রাজা রামমোহন রায় রচিত প্রথম ব্যাকরন বইটির নাম কি?
উত্তর::
Bengali grammer in the English language (১৮২৬).
১১) গৌড়ীয় ব্যাকরন (১৮৩৩) কে রচনা করেন??
উত্তর::
রাজা রামমোহন রায়।
১২) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা ব্যাকরন বইটির নাম কি?
উত্তর::
শব্দ তত্ব।
:::::-::::::-:::::
No comments